জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি : জুলাই সনদ ও জুলাই-আগস্টের সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে প্রচারের প্রতিবাদে ফরিদপুরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর জেলা শাখা।
গতকাল সোমবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত শহরের কাটপট্টি, জনতা ব্যাংক মোড়, চকবাজার ও নীলটুলি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক খান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক লিমন খান, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্বরণসহ অন্যান্য নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বা ‘সনদবিরোধী’ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী দল হিসেবে তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
বক্তারা আরও অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক স্বার্থে জনগণকে বিভ্রান্ত করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:১০:৩৭   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
মাদক নির্মূলে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : ডিসি রায়হান কবির
ফরিদপুর-৪ আসনের এমপি বাবুলের নির্দেশে সদরপুর-চরভদ্রাসন সড়কের গর্ত সংস্কার
সংসদের দক্ষিণ প্লাজায় মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ