![]()
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে তিন দিনের ভূমিসেবা মেলা শুরু হয়েছে। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে সারাদেশের ন্যায় এ আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে সোনারগাঁ উপজেলা ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
উদ্বোধনের পর উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান এবং কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনীমের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও আসিফ আল জিনাত।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাত বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামীণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো। বর্তমান সরকার সেই অবস্থা পরিবর্তন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার, সহকারী কমিশনার (ভূমি) কানুনগো জাকির হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মিঠুসহ উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ভূমি কর্মকর্তা এবং সেবা গ্রহীতারা।
বাংলাদেশ সময়: ১৮:৪৬:৩৬ ৯ বার পঠিত