নারায়ণগঞ্জে শব্দ দূষণ ঠেকাতে অভিযান, জরিমানা ৪ যানবাহনকে

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে শব্দ দূষণ ঠেকাতে অভিযান, জরিমানা ৪ যানবাহনকে
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



নারায়ণগঞ্জে শব্দ দূষণ ঠেকাতে অভিযান, জরিমানা ৪ যানবাহনকে

নারায়ণগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে চারটি যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী চারটি হর্নও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ মে) নারায়ণগঞ্জ সদর উপজেলায় জেলা প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসব যানবাহন থেকে মোট ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি শব্দ দূষণকারী চারটি হর্ন জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান জানান, নগর এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি রোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০:০৪:১৬   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ