বুধবার, ২০ মে ২০২৬

সোনারগাঁয়ে ১৮ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার রুবেল গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ১৮ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার রুবেল গ্রেফতার
বুধবার, ২০ মে ২০২৬



সোনারগাঁয়ে ১৮ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার রুবেল গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮টি মামলার আসামি ও এলাকার দুর্ধর্ষ ডাকাত সর্দার মোঃ রুবেল (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।

​মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​গ্রেফতারকৃত রুবেল সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকার হানিফার ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে সোনারগাঁ থানায় খুন, ডাকাতি, নারী ও শিশু অপহরণসহ মোট ১৮টি মামলা রয়েছে। সে এলাকার একজন তালিকাভুক্ত দুর্ধর্ষ অপরাধী।

​তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৫২   ১৪ বার পঠিত