ফরিদপুর পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সৌজন্য সাক্ষাৎ
বুধবার, ২০ মে ২০২৬



ফরিদপুর পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় নেতৃবৃন্দ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

জবাবে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সমস্যায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি প্রার্থপ্রতিম বিশ্বাস অমিত, নির্বাহী সভাপতি ঋত্বিক কুন্ডু, সাধারণ সম্পাদক অয়ন সাহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অন্তু আচার্য, সাংগঠনিক সম্পাদক শুভ দাস।

মহানগর শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি উদয় সরকার, সাধারণ সম্পাদক শৌভিক সাহা, নির্বাহী সভাপতি সৌরভ সাহা, সিনিয়র সহ-সভাপতি কিশোর দাস, সাংগঠনিক সম্পাদক অপর্ণ দত্ত, দপ্তর সম্পাদক অর্ক শীল, শিক্ষা বিষয়ক সম্পাদক স্বপ্নীল সাহা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৌরভ মালো, সদস্য বিবেক মালো, সাবেক সদস্য অর্ণব দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯:২৯:১৩   ১৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের প্রকৃত শ্রমিক মনে করে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
রাষ্ট্রপতির কাছে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
স্পীকারের সাথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এর প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস
আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচপাম্প: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ