আলফাডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২ যুবকের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২ যুবকের কারাদণ্ড
বুধবার, ২০ মে ২০২৬



আলফাডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২ যুবকের কারাদণ্ড

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাহেব আলী ও মো. রবিউল ইসলাম নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুধবার (২০ মে) দুপুরে তাদের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আতিয়ার শেখের ছেলে সাহেব আলী (৩২)। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই গ্রামের রহিম শেখের ছেলে মো. রবিউল ইসলাম (২২)কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। বুধবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশ শেষে তাদের জেল হাজতে পাঠানো হয়।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি ফকির তাইজুর রহমান বলেন, মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রশাসন ও পুলিশের সমন্বিত অভিযান নিয়মিত চলবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান। তিনি বলেন, মাদক সেবন ও মাদক ব্যবসা শুধু আইনত অপরাধ নয়, এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদক একটি পরিবার, সমাজ এমনকি পুরো জাতিকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হলে সমাজ থেকে মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে।

বাংলাদেশ সময়: ১৯:২৬:০৩   ৩৩১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে : আজহার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ