আলফাডাঙ্গার ভাটপাড়া গরু-ছাগলের হাঁকডাকে জমে উঠেছে গ্রামবাংলার প্রাণের পশুর হাট

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গার ভাটপাড়া গরু-ছাগলের হাঁকডাকে জমে উঠেছে গ্রামবাংলার প্রাণের পশুর হাট
বুধবার, ২০ মে ২০২৬



আলফাডাঙ্গার ভাটপাড়া  গরু-ছাগলের হাঁকডাকে জমে উঠেছে গ্রামবাংলার প্রাণের পশুর হাট

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : কোরবানির ঈদ দোরগোড়ায়। সেই আগমনী বার্তা নিয়েই যেন জেগে উঠেছে ফরিদপুরের আলফাডাঙ্গার ভাটপাড়া বাজার সংলগ্ন বিস্তীর্ণ মাঠ। ভোরের প্রথম আলো গায়ে মেখে গরু-ছাগলের ডাক, দরদামের কোলাহল আর মানুষের উচ্ছ্বাসে মাঠজুড়ে তৈরি হয়েছে এক প্রাণের মেলা।

এখানে বসেছে অস্থায়ী পশুর হাট। শুধু কেনাবেচার জায়গা নয়, এই হাট যেন গ্রামবাংলার চিরচেনা উৎসবের প্রতিচ্ছবি। সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জমে ওঠা এই হাটে ভিড় করছেন আশপাশের খামারি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। দেশীয় জাতের গরু, ষাঁড় ও ছাগল নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন, দরদাম করছেন, পছন্দের পশু কিনে মুখে ফুটছে তৃপ্তির হাসি। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসেছেন ঈদের আগাম আনন্দ ভাগ করে নিতে।

স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন, এই হাট শুধু পশু কেনার জায়গা নয়। এটা আমাদের গ্রামের প্রাণ, আমাদের ঐতিহ্য। ঈদের আগেই এখানে মনটা উৎসবে ভরে যায়।

উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, কোরবানির ঈদ আমাদের ত্যাগ, সম্প্রীতি ও আনন্দের বার্তা নিয়ে আসে। সেই আনন্দকে ছড়িয়ে দিতেই এই অস্থায়ী পশুর হাটের আয়োজন। আমরা চেষ্টা করেছি ক্রেতা-বিক্রেতা সবার জন্য সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে। দেশীয় খামারিদের উৎসাহ দিতে আমি সবার প্রতি আহ্বান জানাই, আপনারা এই হাট থেকেই পশু কিনুন।

তিনি আরও বলেন, প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাট চলবে। আমি এলাকার সকল মানুষকে আন্তরিকভাবে এই প্রাণের হাটে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, একসাথে ঈদের আনন্দ ভাগ করে নিই।

ভাটপাড়ার এই অস্থায়ী পশুর হাট এখন শুধু বাণিজ্যের কেন্দ্র নয়। ধুলো মাখা মাঠে মানুষের কোলাহল, শিশুদের ছুটোছুটি আর ঈদের গন্ধে মিশে এটা হয়ে উঠেছে গ্রামবাংলার জীবন্ত ক্যানভাস। যেখানে প্রতিটি ডাক, প্রতিটি দরদামে লুকিয়ে আছে ঈদের উচ্ছ্বাস আর মিলনের গল্প

বাংলাদেশ সময়: ২১:৫৬:৪০   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ভাঙ্গায় এক নারীকে নিয়ে দুই ভাইয়ের তুলকালাম কাণ্ড, থানায় টানাটানি-হাতাহাতি; আহত ৫
ফরিদপুরে ইলেকট্রিশিয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট দেখে হৃদ্‌রোগে পুলিশ পরিদর্শকের মৃত্যু
পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
বিয়ে করলেন অর্জুন, পাত্রী কে
বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির ঘটনায় পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, বড় জরিমানা আর্জেন্টিনার
কোকোর ক্রীড়া ভাবনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে : ফকির মাহবুব আনাম
স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ