![]()
জামালপুরের দেওয়ানগঞ্জে কুরবানির হাটে গরু বিক্রি করতে নিয়ে যাওয়ার পথে ইঞ্জিন চালিত ভটভটি উল্টে গিয়ে শফিকুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মন্নেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ গ্রামের আরফান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
পুলিশ জানায়- শফিকুল ইসলাম কৃষি কাজ করার পাশাপাশি গরু ব্যবসার সাথেও জড়িত ছিলেন। বুধবার দুপুরে উপজেলার চর বাহাদুরাবাদ এলাকা থেকে ভটভটিতে গরু বোঝাই করে দেওয়ানগঞ্জ হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন শফিকুল। ইঞ্জিন চালিত ভটভটি মন্নেবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান শফিকুল। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে গরু গুলো অক্ষত আছে বলে জানা যায়।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাদেশ সময়: ২২:২৯:২৫ ১০ বার পঠিত