বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ফরিদপুর গলায় ফাঁস দেওয়া গৃহবধুর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর গলায় ফাঁস দেওয়া গৃহবধুর মৃত্যু
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



ফরিদপুর গলায় ফাঁস দেওয়া গৃহবধুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গলায় ফাঁস দেওয়া এক গৃহবধুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাত ৭টা ৫০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত গৃহবধুর নাম আবিদা (১৮)। তিনি বোয়ালমারী উপজেলার কামারগ্রাম এলাকার আইয়ুব মিয়ার মেয়ে এবং মো. জীবন শেখের স্ত্রী।
জানা যায়, গত ১২ মে সকাল ৬টার দিকে স্বামীর বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন আবিদা।
পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ মে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তার মৃত্যু হয়।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বোয়ালমারী থানা পুলিশ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৭:১৯   ৩৩ বার পঠিত