ফরিদপুরে শুরু হয়েছে “সুপারনোভা র‍্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ”

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে শুরু হয়েছে “সুপারনোভা র‍্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ”
শুক্রবার, ২২ মে ২০২৬



ফরিদপুরে শুরু হয়েছে “সুপারনোভা র‍্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ”

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে শুরু হয়েছে “সুপারনোভা র‍্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬”। আজ শুক্রবার সকালে শহরের ঝিলটুলিস্থ বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, র‍্যাপিড সুইস সিস্টেমে অনুষ্ঠিত এ দাবা প্রতিযোগিতায় ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ১১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে তরুণ ও অভিজ্ঞ দাবাড়ুদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এবারের আসরে মোট ৩৫ হাজার টাকার প্রাইজপুল ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়ন পাবেন ১০ হাজার টাকা, রানার-আপ ৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ৩ হাজার টাকা। এছাড়াও ১৫টি বিভিন্ন ক্যাটাগরিতে ট্রফি ও বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকরা জানান, ফরিদপুরে দাবা খেলার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মের মধ্যে খেলাটিকে জনপ্রিয় করে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতার মাধ্যমে জেলার দাবা অঙ্গনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

বাংলাদেশ সময়: ১১:৫৫:২১   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ