সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
শুক্রবার, ২২ মে ২০২৬



সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ আল-আমিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। আজ শুক্রবার(২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেইয়া গ্রামে পারভেজ নামের এক ব্যক্তির একটি একতলা ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪-এর একটি চৌকস আভিযানিক দল। তল্লাশিকালে ওই বাসা থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত আল-আমিন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বালোবাড়ি গ্রামের মারফত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত বলে জানা গেছে।

অভিযান শেষে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত বিপুল পরিমাণ গাঁজা পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সরিষাবাড়ী থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা পুলিশ ও র‍্যাব সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:১৭:১৮   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন -কৃষি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ