শুক্রবার, ২২ মে ২০২৬

কক্সবাজারে পুড়ে ছাই ইকো রিসোর্ট

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে পুড়ে ছাই ইকো রিসোর্ট
শুক্রবার, ২২ মে ২০২৬



কক্সবাজারে পুড়ে ছাই ইকো রিসোর্ট

কক্সবাজার সমুদ্রসৈকত পাড়ে দু’ঘণ্টার আগুনে পুড়ে ছাই হয়েছে একটি ইকো রিসোর্ট। ফায়ার সার্ভিসের ধারণা- সিগারেটের অংশ বিশেষ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (২২ মে) সকাল ১০টায় সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি প্যাসিফিক বীচ লাউঞ্জ ইকো রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি প্যাসিফিক বীচ লাউঞ্জ ইকো রিসোর্টে সকাল ১০টায় আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ২ ঘণ্টার চেষ্টায় ইকো রিসোর্টটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দোলন আচার্য বলেন, আগুনে প্রতিটি তিন কক্ষ বিশিষ্ট ২০/১৫ ফিটের তিনটি ইকো রিসোর্ট ঘর পুড়ে যায়। আনুমানিক ক্ষতি প্রায় ১০ লাখ টাকা। আর উদ্ধার করা হয় ৩০ লাখ টাকার মালামাল। প্রাথমিকভাবে ধারণা করছি, সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়।

এদিকে প্যাসিফিক বীচ লাউঞ্জ ইকো রিসোর্টের মালিক জাবেদ ইকবাল বলেন, কিভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না। আগুন যখন লাগে তখন বিদ্যুৎ ছিল না। আগুনে রিসোর্টের ৩টি ঘরসহ একটি স্টোর রুম পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আনুমানিক ৬০-৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২১:১২   ৯ বার পঠিত