![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী কাজলী, তার বোন চায়না এবং সহযোগী ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এই চক্রটি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। আটককৃতরা হলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী কাজলী ও তার বোন চায়না এবং আরেক সহযোগী ইব্রাহিম।
আটক করার পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আনুমানিক ২০ গ্রাম মাদকদ্রব্য (হেরোইন) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।
মাদারগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদারগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৩৭:৫৯ ৩০ বার পঠিত