নেত্রকোণায় ৯ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেত্রকোণায় ৯ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
বুধবার, ৮ জুলাই ২০২৬



নেত্রকোণায় ৯ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

সদর উপজেলার বড় বাজারে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকেলে বিশেষ এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০-এর আওতায় পরিচালিত এই অভিযানে আনুমানিক ৯ লাখ টাকা মূল্যের ৩০০টি (৮ বস্তা) চায়না দুয়ারী বা ম্যাজিক চাই জাল এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিকেল ৫টায় এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বড় বাজারের একটি জাল বিক্রির গুদামে এই অভিযান চালানো হয়।

এ সময় সরকারিভাবে নিষিদ্ধ বিপুল পরিমাণ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব অবৈধ ক্ষতিকর জাল স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আদালত পরিচালনাকালে নিষিদ্ধ জাল বিক্রির অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী ফুল মিয়া নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ। আইনশৃঙ্খলা ও সার্বিক সুরক্ষায় সহযোগিতা করেন নেত্রকোণা সদর মডেল থানার পুলিশের একটি দল।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী বাসসকে জানান, দেশীয় মৎস্য প্রজাতি রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

তিনি অভিযান সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ সময়: ২৩:১৮:০৯   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ