রূপগঞ্জে ট্রাক ও সিএনজিসহ ১,১০৭ বোতল এসকাফ জব্দ, গ্রেফতার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ট্রাক ও সিএনজিসহ ১,১০৭ বোতল এসকাফ জব্দ, গ্রেফতার ১
বুধবার, ৮ জুলাই ২০২৬



রূপগঞ্জে ট্রাক ও সিএনজিসহ ১,১০৭ বোতল এসকাফ জব্দ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ জব্দ করেছে পুলিশ। এ সময় ফারুক হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়।

বুধবার ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সিরাপ জব্দ ও একজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফারুক হোসেন উপজেলার মাছিমপুর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ ইএসকাফ সিরাপ সংগ্রহ করে রূপগঞ্জে এনে সিএনজির মাধ্যমে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে সংবাদ ছিল। বুধবার ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় একদল মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ মজুদ করছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে একটি সবুজ রঙের সিএনজির ভেতর থেকে ৩৭১ বোতল এবং একটি ট্রাকের পাথরের খোয়ার নিচে লুকিয়ে রাখা আরও ৭৩৬ বোতল ইএসকাফ সিরাপ উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১ হাজার ১০৭ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এ সময় ফারুক হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হলেও আরও ৫ থেকে ৬ জন অভিযুক্ত পালিয়ে যায়।

ওসি আরো জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:০৬   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে: মামুন মাহমুদ
রূপগঞ্জে ট্রাক ও সিএনজিসহ ১,১০৭ বোতল এসকাফ জব্দ, গ্রেফতার ১
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার : তথ্যমন্ত্রী
নেত্রকোণায় ৯ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ
সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির সম্মেলনে মারামারী
বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই
এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ