জমে উঠছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি মাঝারি গরুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » জমে উঠছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি মাঝারি গরুর
শনিবার, ২৩ মে ২০২৬



জমে উঠছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি মাঝারি গরুর

রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বাড়ার সঙ্গে বাড়ছে কেনাবেচাও। চাহিদা বেশি মাঝারি গরুর।

এদিকে, হাটে অনিয়ম ও জাল টাকার ব্যবহার রোধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ভারতীয় গরু আসা ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে বাড়ছে প্রাণচাঞ্চল্য। বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই আসছে পশু। থেমে নেই ভারতীয় গরু আসাও।

হাটে পর্যাপ্ত পশু থাকলেও দাম তুঙ্গে বলে দাবি ক্রেতাদের। সামর্থ্যের মধ্যে অনেকে কিনে নিচ্ছেন পছন্দের পশু। কেউ আবার ঘুরপাক খাচ্ছেন অতিরিক্ত দামের গন্ডিতে।

বিক্রেতা বলছেন, পুরোপুরি হাট জমতে কিছুটা সময় লাগবে। তবে, হাটে ভারতীয় গরুর উপস্থিতি ফেলেছে ভাবনায়।

রাজধানীর গাবতলী পশুরহাট পরিদর্শনে এসে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, দেশীয় খামারিদের সুরক্ষায় চোরাই পথে পশু আসা ঠেকাতে তৎপর বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী।

অনিয়ম ও জাল টাকা প্রতিরোধেও সরকারের বিভিন্ন সংস্থা হাটে হাটে তৎপর রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫:২৫:১১   ৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ