ভারত না চাইলে পদ্মা ব্যারাজ নিয়ে আগ বাড়িয়ে আলোচনায় যাবে না সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারত না চাইলে পদ্মা ব্যারাজ নিয়ে আগ বাড়িয়ে আলোচনায় যাবে না সরকার
শনিবার, ২৩ মে ২০২৬



ভারত না চাইলে পদ্মা ব্যারাজ নিয়ে আগ বাড়িয়ে আলোচনায় যাবে না সরকার

ভারত না চাইলে সরকার পদ্মা ব্যারাজ নিয়ে আগ বাড়িয়ে আলোচনায় যাবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (২৩ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে নদী দিবস উপলক্ষে নোঙর আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘ভারত না চাইলে পদ্মা ব্যারাজ নিয়ে দেশটির সঙ্গে সরকার আগ বাড়িয়ে আলোচনায় যাবে না। বিএনপি সরকারের আমলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে তিনি বলেন, ‘গতকাল শুক্রবার ঝিনাইদহে গেলেন নাসীরুদ্দীন। রাজনীতির মধ্যে যে একটা শালীনতা রয়েছে, সেটা তার মধ্যে রয়েছে? এমন এমন কথা বলেন!’

এ্যানি বলেন, ‘অস্ত্রশস্ত্র নিয়ে এমন মানুষদের সঙ্গে গিয়েছেন তিনি, যারা একসময় বিতর্কিত ছিল। যারা বাইরে বাইরে ভালো ব্যবহার দেখাচ্ছেন, তাদের বলছি এখনও সময় আছে, নদী-দেশ বাঁচাতে হবে।’

শিশু রামিসা হত্যাকাণ্ড ইস্যুতে মন্ত্রী বলেন, ‘রামিসার ঘটনা লোমহর্ষক। এটা নিকৃষ্ট হত্যাকাণ্ড। ২৪ ঘণ্টার ভেতরেই আসামিকে ধরা হলো। তার মা-বাবার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বললেন। বিচারটা সময়ের ব্যাপার মাত্র।’

তিনি বলেন, ‘এ মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য যে রাজনৈতিক দলগুলা কথা বলছে, তারা কি সহায়তা করছে নাকি বাধা দিচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৫:২০:১৬   ৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ