তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আরএডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আরএডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শনিবার, ২৩ মে ২০২৬



তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আরএডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলতি বছরের মে মাসের আরএডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আজ এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দেশের প্রযুক্তিগত রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সেইসঙ্গে, তিনি প্রযুক্তিনির্ভর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

এ সময়, মন্ত্রী বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় প্রকল্প পরিচালকরা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন করেন।

আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২১:৪৩   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ