রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ
শনিবার, ২৩ মে ২০২৬



রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ

রাজবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে রাজবাড়ীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ চেক বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) তারিফ উল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের রাজবাড়ী জেলা কমান্ডের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, সদস্য সচিব ও যুদ্ধকালীন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, আহ্বায়ক সদর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বীর মুক্তিযোদ্ধা আবু তালেব।

চেক বিতরণ অনুষ্ঠানের পূর্বে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক এবং ব্যক্তিগত খোঁজ খবর নেন। অনেকেই বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন তাদের ব্যাপারেও তিনি সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতার ব্যাপারে সবসময় আন্তরিক। উনাদের পরিবারের প্রতি ও আমরা সহানুভুতি পোষণ করি।

কয়েকজন মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন। তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছি।

আজ ৯ জন অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ৪১ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মৃত হাবিবুর রহমানের স্ত্রী শাহানাজ বেগম,নুরু জামান বিশ্বাস, মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫১:১৭   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ