সদরপুরে অতিরিক্ত হাসিল আদায় করায় বাজার ইজারাদারকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে অতিরিক্ত হাসিল আদায় করায় বাজার ইজারাদারকে জরিমানা
শনিবার, ২৩ মে ২০২৬



সদরপুরে অতিরিক্ত হাসিল আদায় করায় বাজার ইজারাদারকে জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে অতিরিক্ত হাসিল আদায়ের অপরাধে এক বাজার ইজারাদারকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

অদ্য ২৩ মে ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে সদরপুর উপজেলার সাড়ে সাত রশি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাজারের ইজারাদার জনাব হায়দার মল্লিক (পিতা-মৃত গনি মল্লিক), সাং-পূর্ব শ্যামপুর, সদরপুর, ফরিদপুরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন এ জরিমানা আদায় করেন। অভিযানে সহযোগিতা করেন সদরপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের স্টাফবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:০০:৪৬   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ