চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশু তুবা‘র মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশু তুবা‘র মৃত্যু
শনিবার, ২৩ মে ২০২৬



চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশু তুবা‘র মৃত্যু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুবা আক্তার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুবা ওই গ্রামের শেখ মিলনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বসতঘরের পাশে অটোরিক্সা চার্জ দেওয়ার জন্য পরিবারের একটি পৃথক ঘর ছিল। ঘটনার সময় সবার অজান্তে শিশুটি ওই চার্জার ঘরে প্রবেশ করে। সেখানে থাকা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার শিশুটির শরীরে জড়িয়ে গেলে সে গুরুতর আহত হয়।

পরে তার চাচাতো বোন সুমনা আক্তার শিশুটিকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন। শিশুটির মা সুলতানা বেগমসহ স্বজনরা তাকে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মাহমুদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৮:১০:২৬   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
১৩ দফা দাবিতে জেলা প্রশাসককে ইসলামী ছাত্র মজলিসের স্মারকলিপি
রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর : রিজভী
বন্দরে বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তার
ফতুল্লায় ১৫৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
জাইকার প্রকল্পে জলাবদ্ধতা কমেছে: নাসিক প্রশাসক
হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ