ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী ভর্তি, মৃত্যু ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী ভর্তি, মৃত্যু ১
রবিবার, ২৪ মে ২০২৬



ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী ভর্তি, মৃত্যু ১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের ২৪ মে ২০২৬ তারিখের (সকাল ৮টা থেকে পরবর্তী সকাল ৮টা পর্যন্ত) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলায় মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৮২ জনে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে।

উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, আলফাডাঙ্গায় মোট আক্রান্ত ২১ জন, বোয়ালমারীতে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১১ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২২ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ও পুরাতন মিলিয়ে ৫৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১৮ জন। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১১৪ জন রোগী। সেখান থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৪৫ জন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:০৮:১৯   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ