শিশু রামিসার ওপর পাশবিক নির্যাতন ও নির্মম হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল আলফাডাঙ্গা পৌর বিএনপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশু রামিসার ওপর পাশবিক নির্যাতন ও নির্মম হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল আলফাডাঙ্গা পৌর বিএনপি
রবিবার, ২৪ মে ২০২৬



---

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অবোধ শিশু রামিসার ওপর পাশবিক নির্যাতন ও নির্মম হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে পৌর বিএনপির নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ।

নৃশংস এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকেলে আলফাডাঙ্গা পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর সদর বাজার চৌরাস্তায় মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পরে ‘বিচার চাই, বিচার চাই’, ‘খুনিদের ফাঁসি চাই’সহ নানা স্লোগানে পুরো চৌরাস্তা প্রকম্পিত হয়ে ওঠে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন। বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্লা, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে আরও বক্তব্য দেন পৌর যুবদল নেতা সুবাহান মুন্সি, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল শরীফ, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন এবং আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রামিম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, অবোধ শিশু রামিসার ওপর যে বর্বরোচিত নির্যাতন ও হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা শুধু একটি পরিবারের নয়, সমগ্র সমাজ ও মানবতার ওপর নির্মম আঘাত। তারা বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।

সমাবেশে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নিয়ে রামিসা হত্যার বিচার দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১২:০৯:৩১   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ