
‘ইরান: বিপ্লবী পাঠাতন থেকে যুদ্ধের ময়দানে’ শিরোনামে ইরানের গত দশকের বৈপ্লবিক ইতিহাসের উপর পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মে) নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে বিকাল সাড়ে পাঁচটায় শুরু হয়। ‘পাঠ-চিন্তা’র এ আয়োজনে আলোচক হাসান জাফরুল বিপুল।
এতে অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল ইসলাম মামুন, শিল্পী অমল আকাশ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনায় রফিউর রাব্বি বলেন, “আমরা গুরুত্ব দিয়ে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব আলোচন করি। তবে অনেক ঐতিহাসিক ইরান বিপ্লবকে মহাবিপ্লব হিসেবে উল্লেখ করেছেন।”
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, “আমি রাজনৈতিক অঙ্গনের মানুষ না, আমি মূলত এ রকম পাঠচক্রের মানুষ। আজ নারায়ণগঞ্জে পাঠ-চিন্তাসহ বিভিন্ন সংগঠনে পাঠচক্র দেখে রিলিফ ফিল করছি।”
তিনি চব্বিশের গনঅভ্যুত্থানকে ‘ক্যাফে রেভ্যুলশন’ আখ্যা দিয়ে বলেন, “চায়ের দোকানে গড়ে ওঠা এক যুবক দল যারা বিভিন্ন মতের মানুষ, তাদের মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক তৈরি হয় তা থেকে মূলত গণঅভ্যুত্থান হয়।”
খেলাফত মজলিসের নেতা সিরাজুল ইসলাম মামুন বলেন, “কেউ স্বীকার করুক আর না করুক আমেরিকা, চীন, রাশিয়ার পরে ইরান চতুর্থ মহাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।”
আলোচনায় অংশ নেওয়া অনেকে ইরানের বিজয়কে ‘মানবতার বিজয়’ বলেও মন্তব্য করেন।
পাঠচক্রে ১৯০৫ পাঁচ সাল থেকে শুরু করে ইরানের ইতিহাসের বিপ্লব থেকে ধরে সম্প্রতি আমেরিকার সঙ্গে যুদ্ধ অবধি আলোচনা করা হয়। ১৯০৫ সালের সাংবিধানিক বিপ্লব, ১৯৫৩ সালের সিআইএ অভ্যুত্থান, ১৯৬৩ সালের হোয়াইট রেভ্যুলেশন বা সাদা বিপ্লব, ১৯৫৬ সালের সুয়েজ ব্রিটেনের পরাজয়, ১৯৮০ সালের দীর্ঘ আট বছর ইরান-ইরাকের যুদ্ধ, সাম্প্রতিক ইরানে মিনাবের একটি স্কুলে হামলা করে ১৬০-এর অধিক শিশু হত্যা যা মূলত যুদ্ধের স্ফূরণ ঘটিয়েছে; এসব বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:১৮:১৮ ২০৩ বার পঠিত