সোনারগাঁ আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্র হবে: সংস্কৃতি প্রতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁ আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্র হবে: সংস্কৃতি প্রতি
সোমবার, ২৫ মে ২০২৬



সোনারগাঁ আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্র হবে: সংস্কৃতি প্রতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের চলমান ১৪৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সোমবার (২৫ মে) দুপুরে তিনি ফাউন্ডেশনের ভবন সম্প্রসারণ ও বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণকাজ ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠনের পর এই প্রথম তিনি সোনারগাঁ সফরে এলেন এবং এসে দেখেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ বহু স্থাপনা এখানে রয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ, লাইব্রেরি, জাদুঘরসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি দেখতে তিনি এ সফর করেছেন বলে জানান।

তিনি বলেন, সোনারগাঁ শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিকভাবেও পরিচিত একটি ঐতিহাসিক জনপদ। লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দেশের অন্যতম দর্শনীয় স্থান উল্লেখ করে তিনি বলেন, আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের মাধ্যমে এটিকে আরও নান্দনিক ও দর্শনার্থীবান্ধব করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্মের কাছে সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে সরকার কাজ করছে। এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য সোনারগাঁ আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সার্কেল এসপি দীপংকর ঘোষ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) পরিমল চন্দ্র বসু এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী নিদর্শন ও লোকজ সংস্কৃতি নতুন মাত্রা পাবে এবং পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৪৩   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ