চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

জেলায় সীমান্ত এলঅকায পৃথক অভিযানকালে পরিচালনা করে মোবাইল ফোন, নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ ও মদ সহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টা হতে ভোর ৫টা পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) এর পৃথক অভিযানকালে এসব মালামাল জব্দ করা হয়।

অভিযানকালে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রাম হতে ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং রঘুনাথপুর বিওপি কর্তৃক দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম হতে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করে মনোহরপুর বিওপি। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এদিকে, জেলার শিবগঞ্জ এবং ভোলাহাট সীমান্তে পৃথক অভিযানকালে ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপি এবং ভোলাহাট উপজেলার চাঁনশিকারী বিওপি’র অভিযানকালে এসব মালামাল জব্দ করা হয়।
আজ মঙ্গলবার বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, জব্দকৃত মোবাইলফোনগুলো নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৫৮   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এফবিসিসিআইয়ের নবনিযুক্ত প্রশাসক ফজলুল হককে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অভিনন্দন
জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন যুবদল নেতা নান্নু
নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
দুই পা হারানো সত্তার খানের পাশে দাঁড়াল মানবিক সংগঠন সদরপুর
বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না
৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বরগুনায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১
অসহায় স্বপ্নার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদরের ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ