ফরিদপুরে ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বুধবার, ২৭ মে ২০২৬



ফরিদপুরে ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকের উদ্যোগে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ‌ প্রায় ৮০০ থেকে ৯০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদ ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক রেজাউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন
ঈদের আনন্দ সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিত্তবান ও সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তারা বলেন ‌ অসহায় মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয় ।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, দুধ, সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য। ঈদ উপহার পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়

বাংলাদেশ সময়: ১৯:১০:৫০   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ