সরিষাবাড়ীতে বজ্রপাতে মুদি দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বজ্রপাতে মুদি দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ী
বুধবার, ২৭ মে ২০২৬



সরিষাবাড়ীতে বজ্রপাতে মুদি দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ী

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী তারাকান্দি রেলস্টেশন এলাকায় ভয়াবহ বজ্রপাতে এক মুদি ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২৭ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি রেলস্টেশন সংলগ্ন পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী কোহিনুর মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারাকান্দি রেলস্টেশন এলাকায় কহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে মুদি দোকপরিচালনা করে আসছিলেন। দোকানটিই ছিল তার পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন। প্রতিদিনের মতো ভোরে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। এর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে এবং দোকানে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান: মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো দোকান। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ লাখ টাকা।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী মুদি দোকানদার কহিনুর মিয়া বলেন, “একমাত্র দোকানই ছিল আমার আয়ের উৎস। সেটিও বজ্রপাতের আগুনে পুড়ে শেষ হয়ে গেলো। পরিবার-পরিজন নিয়ে চলার মতো কোনো সম্বল আর রইলো না।”

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বৃষ্টির মধ্যে বিকট শব্দে বজ্রপাত থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে দোকানটি পুড়ে ব্যবসায়ী কহিনুর মিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারিভাবে জরুরি সহায়তা পেলে এই অসহায় দোকানি আবার ঘুরে দাঁড়াতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৯:১৩:০৬   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ উদ্বোধনে এমপি খোকন
মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা
দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর
ভক্তির রঙে রাঙল আলফাডাঙ্গা, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে আনন্দ শোভাযাত্রা
চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ