![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকের উদ্যোগে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৮০০ থেকে ৯০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদ ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক রেজাউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন
ঈদের আনন্দ সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিত্তবান ও সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তারা বলেন অসহায় মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয় ।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, দুধ, সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য। ঈদ উপহার পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়
বাংলাদেশ সময়: ১৯:১০:৫০ ১২ বার পঠিত