ফরিদপুরে নিহত শিশু কবিতার পরিবারকে রিকশা উপহার দিলেন এমপি নায়াব ইউসুফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে নিহত শিশু কবিতার পরিবারকে রিকশা উপহার দিলেন এমপি নায়াব ইউসুফ
বুধবার, ২৭ মে ২০২৬



ফরিদপুরে নিহত শিশু কবিতার পরিবারকে রিকশা উপহার দিলেন এমপি নায়াব ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের আলোচিত সদর উপজেলার গেরদা ইউনিয়নে নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশু আইরিন আক্তার কবিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
গতকাল মঙ্গলবার বিকালে শহরের ময়েজ মঞ্জিলে নিহত শিশু কবিতার বাবা মো. বাকাউলের হাতে জীবিকা নির্বাহের জন্য একটি রিকশা তুলে দেওয়া হয়। এ সময় আর্থিক সহায়তার অংশ হিসেবে রিকশার চাবি হস্তান্তর করা হয়।
সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। নিহত শিশু কবিতার পরিবারের কষ্ট কিছুটা লাঘব এবং তাদের জীবিকা নির্বাহে সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২৭:১০   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩
সাঁতার শেখানোর মাধ্যমে শিশুদের আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী
শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক
আবারও চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা সাহেবরামপুরের মুরাদ সরদা‌রের
চরভদ্রাসনে ১৭ বছর পর দখলমুক্ত হলো অসহায় পরিবারের জমি
স্পীকার কর্তৃক জাতীয় সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ