দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : তথ্যমন্ত্রী
বুধবার, ২৭ মে ২০২৬



দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে বসবাস করে আসছেন। দেশের সমৃদ্ধি ও অর্থনৈতিক পুনরুদ্ধারের স্বার্থে সকল ধর্মের, বর্ণের ও জাতিসত্তার মানুষের শান্তিতে বসবাস করা অপরিহার্য।

আগৈলঝাড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আজ এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, একটি মহল কৃত্রিমভাবে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অক্ষুণ্ন রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি ও সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের নিজেদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে ভোট দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করে, সেই প্রত্যাশা পূরণ করা সকলের দায়িত্ব।

অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:০১   ১৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের
ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ
মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ