বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬



বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল থেকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। ঈদের জামাত শেষে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, দেশের দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার মানুষদের বৈষম্য দূর করে একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

কোরবানিকে আত্মত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এটি কোনো হত্যা নয়, বরং মানুষের ভেতরের কলুষতা দূর করার একটি প্রতীকী শিক্ষা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘ওরে হত্যা নয় আজ, ‘সত্যাগ্রহ’ শক্তির উদ্বোধন।’

ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন আলহাজ মাওলানা মো. খলিলুর রহমান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৩৪   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
স্কুলে বসেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখলেন এমপি-প্রশাসক-ডিসি-এসপি
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস, গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত
সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন
সরিষাবাড়ীতে প্রান্তিক ৩০২জন শিশুর মাঝে উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ।
মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ