কোরবানির বর্জ্য অপসারণে মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোরবানির বর্জ্য অপসারণে মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু
শুক্রবার, ২৯ মে ২০২৬



কোরবানির বর্জ্য অপসারণে মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু

কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে সারাদেশের সঙ্গে টাঙ্গাইলেও শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

শুক্রবার (২৯ মে) টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে শহরের বেবিস্ট্যান্ড এলাকা ও প্রধান সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বেবিস্ট্যান্ড মাদরাসা মাঠ থেকে থানা মোড় ও বাজার এলাকার প্রধান প্রধান সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক ঝাড়ুসহ বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে শহরের সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণে অংশ নেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন বলেন, প্রতিমন্ত্রী টুকু এমপিদের নেতৃত্বে আজ সকাল থেকেই বেবিস্ট্যান্ড এলাকার বেহাল সড়ক পরিষ্কারের কাজ শুরু করেছি আমরা। আশা করছি, আজকের মধ্যেই শহরের দৃশ্যমান বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। মানুষকে সচেতন করা এবং পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সম্মিলিত উদ্যোগ নিলে টাঙ্গাইলকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে পরিণত করা সম্ভব।

আমাদের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব মন্তব্য করে তিনি বলেন, পৌরসভার একার পক্ষে অল্প সময়ে পুরো শহর পরিষ্কার করা কঠিন। তবে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে দ্রুত শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৫৫   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ