আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ৩ জুন দেয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ৩ জুন দেয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ৩০ মে ২০২৬



আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ৩ জুন দেয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী ৩ জুন দেয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন।

শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে, ৩ জুন দেয়া হবে প্রতিবেদন। কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেয়া যায়নি, তাই আজ দেয়া হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে।

তিনি আরও বলেন,

এক মায়ের অনুরোধে দুই ঘন্টা বন্ধ ছিলো এসি এবং সেটা রাত ২টা থেকে ৪টা পর্যন্ত, এসময় কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিলো না। প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো ছাড় দেয়া হবে না।

তদন্তকারীরা হাসপাতালের সব বিষয় নিয়ে তদন্ত করছে-সব কিছুই বের হয়ে আসবে বলেও আশ্বস্ত করেন সরদার মো সাখাওয়াত হোসেন।

গত বুধবার (২৭ মে) রাতে ময়নাতদন্ত না করাতে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় নবজাতকের মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেয়া হয়। এ ঘটনায় রমনা থানায় একজন নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

জানা যায়, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল ১১ জন মা ও ছয় শিশু। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠান্ডা অনুভব করায় এক মা নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন। সেই অনুযায়ী নার্সও প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন। কিন্তু পরে গরম লাগায় আবার এসি চালু করা হয়। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে দুই নবজাতক। তাদের নিতে বলা হয় এনআইসিইউতে। ধীরে ধীরে সংখ্যা বাড়তে থাকে। পরে সকালে একে একে ছয় নবজাতকই মারা যায়।

বাংলাদেশ সময়: ১৩:১৮:১০   ১৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির চালিকাশক্তি রাজশাহী সুগার মিল : এমপি মিলন
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব
গাইবান্ধায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী
বিসিক-তল্লা-আদমজীসহ ১০ পয়েন্টে শ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজি চাল
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ