![]()
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ রাজশাহী মহানগরীতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা।
রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা দলের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:২৫:৩৮ ১২ বার পঠিত