শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার
শনিবার, ৩০ মে ২০২৬



শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার

শহীদ জিয়াকে ঘাতকরা অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো বলে মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, শহীদ জিয়া আজ আমাদের মাঝে নেই।
কিন্তু তার আদর্শ অনুসরণ করে বিএনপি এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দল বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যাবে। আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।

শনিবার (৩০ মে) সকালে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, আজকের এই দিনে শহীদ জিয়াকে বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
আমরা সবাই জিয়ার আদর্শ অনুসরণ করলে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।

তিনি বলেন, শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে তারেক রহমান অত্যন্ত অনুপ্রাণিত হয়েছেন। তিনি পিতা-মাতার আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে উন্নতির পথে পরিচালিত করতে সক্ষম হবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করি।

জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, আজকে তিনি নেই, কিন্তু তার জাতীয়তাবাদী আদর্শ বাংলাদেশকে পরিচালনা করছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারবার জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। বিগত ১৬ বছর অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করে বিএনপির তৎকালীন চেয়ারম্যান খালেদা জিয়া অনেক দুঃসময় অতিক্রম করেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। বেগম জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী।

এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৯:২৪   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির
নগরকান্দায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন ওসি রাসুল সামদানী আজাদ
২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক
মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী
মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
শিক্ষা ও চাকরিতে নারায়ণগঞ্জ পিছিয়ে: মামুন মাহমুদ
১৫৬ পিস ইয়াবাসহ ফতুল্লায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা: ডিবি পুলিশের অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে সম্মানি প্রদান করবেন প্রধানমন্ত্রী : জনপ্রশাসন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ