![]()
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা যেন থামছেই না। আজ শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার বিনোদটঙ্গী এলাকায় পুকুরের পানিতে ডুবে আরিফ নামের ১১ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত আরিফ ওই এলাকার কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় আরিফ। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও বর্ষা মৌসুমের শুরুতে অভিভাবকদের শিশুদের প্রতি আরও বেশি সচেতন এবং সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।”
বাংলাদেশ সময়: ১৮:০৯:৫২ ৪১ বার পঠিত