শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ
শনিবার, ৩০ মে ২০২৬



শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ‌দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রায় ৩০০ প্যাকেট খাবার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক শেখ মাসুদ।
বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা ‌ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং ‌ বিএনপির চেয়ারপারসন ‌ প্রধানমন্ত্রী ‌ তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
বক্তারা তাঁর নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাকিব মিয়া রাকিব, প্লাবন শেখ, ইমরান হাওলাদার, রকি খান, মিন্টু শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:০৭:০৩   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ