দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

প্রথম পাতা » খুলনা » দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর
শনিবার, ৩০ মে ২০২৬



দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

লেখাপড়া শিখে দেশের সেবা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, দেশের অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজদের অনেকেই উচ্চশিক্ষিত হলেও সাধারণ কৃষক ও খেটে খাওয়া মানুষ সততা ও নৈতিকতার উদাহরণ।

আজ শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিসিএস ক্যাডার ফোরাম, শৈলকুপা এ অনুষ্ঠানের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশকে লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করেছেন, কানাডায় বেগমপাড়া করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়েছেন, তাদের অধিকাংশই উচ্চশিক্ষিত। তারা লেখাপড়া শিখেছেন, কিন্তু দুর্নীতির পথ বেছে নিয়েছেন। অথচ আমার দেশের গরিব কৃষক ও শ্রমজীবী মানুষ চুরি করতে জানেন না।’

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের মধ্যে থেকে যারা ভবিষ্যতে বিসিএস কর্মকর্তা, ডাক্তার কিংবা প্রকৌশলী হবেন, তারা দেশ ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করবেন। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘শৈলকুপায় যদি কোনো দুর্নীতিবাজকে দেখেন, এমনকি আমার বিরুদ্ধেও যদি দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে আমাকে সঠিক পথে আনার জন্য সোচ্চার হবেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস থাকতে হবে।’

মানুষের জীবনে অর্থের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘জীবন পরিচালনার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। মানুষের জীবনের প্রতি মোহ থাকা ভালো, তবে তা হতে হবে সুস্থভাবে ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য এবং নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকার জন্য।’

শৈলকুপা বিসিএস ফোরামের সভাপতি ও জাতীয় বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সরকারের যুগ্মসচিব গিয়াস উদ্দিন এবং পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খানসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২২:২৮:০৩   ১৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটি নির্মাণে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ