২০ মামলার আসামি ‘খোঁড়া কামরুল’ গ্রেফতার

প্রথম পাতা » খুলনা » ২০ মামলার আসামি ‘খোঁড়া কামরুল’ গ্রেফতার
রবিবার, ৩১ মে ২০২৬



২০ মামলার আসামি ‘খোঁড়া কামরুল’ গ্রেফতার

যশোরের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত, হত্যা ও অস্ত্রসহ ২০ মামলার আসামি কামরুল ইসলাম ওরফে ‘খোঁড়া’ কামরুলকে (৪৭) গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

গ্রেফতার কামরুল যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে।

রোববার (৩১ মে) সকালে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ৬ এপ্রিল কোতোয়ালি থানায় দায়ের করা অস্ত্র আইনের একটি মামলায় খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌস নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে ওই অস্ত্রের সঙ্গে খোঁড়া কামরুলের সম্পৃক্ততা পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে তাকে খোঁজা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার (৩০ মে) বিকালে শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে কামরুলকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক কামরুল শহরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের অন্যতম যোগানদাতা। যশোর ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গেও তিনি সরাসরি জড়িত। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা, অস্ত্র আইনে ছয়টি, বিস্ফোরক আইনে চারটি, চাঁদাবাজি আইনে সাতটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং মাদক আইনে একটিসহ মোট ২০টি মামলা চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৪৮   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
স্মার্ট কৃষক কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর
মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য,৭০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যু
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ
জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যা, গ্রেফতার ১
‘বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে সরকার’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ