![]()
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামী বুধবার (৩ জুন) দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ-দ্বীন হাসপাতালের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট ৩ জুন দেয়া হবে। এ ঘটনায় আইনগত পরামর্শ নেয়ার জন্যই অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বৈঠকে আহ্বান করা হয়েছিল। উনারা আমাদের আইনগত পরামর্শ দিয়েছেন।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে সরকারের কী করার আছে, সেই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে পরামর্শ দেয়া হয়েছে।
রুহুল কুদ্দুস কাজল বলেন, এ ঘটনায় ফৌজদারী অপরাধ হয়েছে। এ ছাড়া, কর্তৃপক্ষের দায়িত্বহীনতা প্রকাশ পেয়েছে। হাসপাতাল হিসেবে সরকারের নির্দেশনা পালনে কতটা বাধ্যবাধকতা মেনে চলেছে, তা দেখতে হবে।
বাংলাদেশ সময়: ১৬:২২:৩৪ ১৫ বার পঠিত