![]()
চীন সীমান্তের কাছে মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। আহতর সংখ্যা ৭০ জনেরও বেশি।
রবিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে শান স্টেটের কাওং তাত নামক গ্রামে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ঠিক কতজন নিহত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাওয়াডি জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জন শিশু। শে ফে মিয়াইকে এক উদ্ধারকর্মী জানান, নিহতের সংখ্যা ৫৫ জন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রথমে বিশাল ধোঁয়ার কুণ্ডলী এবং পরে একাধিক দ্বিতীয় বিস্ফোরণ দেখা যায়। অন্য কিছু ছবিতে কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে দেখা গেছে।
বিস্ফোরণটি এমন একটি এলাকায় ঘটেছে, যা তাওং জাতীয় স্বাধীনতা আর্মির নিয়ন্ত্রণাধীন। এটি মিয়ানমারের অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী, যারা কয়েক দশক ধরে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অধিক স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসছে।
পালং স্টেট লিবারেশন ফ্রন্টের সশস্ত্র শাখা হিসেবে পরিচিত টিএনএলএ তিনটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য। এই জোটটি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে।
রবিবার টিএনএলএ এক ফেসবুক বিবৃতিতে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানায়, সেখানে সংরক্ষিত বিস্ফোরকগুলো খনন কার্যক্রমে ব্যবহৃত হতো। এলাকাটি রুবি খনির জন্য পরিচিত। গোষ্ঠীটি জানায়, এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ‘বহু হতাহত’ হয়েছে, তবে তারা কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি।
বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও তারা জানিয়েছে।
সূত্র: আল জাজিরা
বাংলাদেশ সময়: ১৬:২৮:৩৭ ১২ বার পঠিত