![]()
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার (১ জুন) বিকেলে ফতুল্লার নতুন কোর্ট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবুর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।
আলোচনা সভায় জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ ইসলাম ভূঁইয়া।
সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু। সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০:০২:৪৯ ১০ বার পঠিত