ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
মঙ্গলবার, ২ জুন ২০২৬



ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে জিয়া পরিষদ জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শহরের কাঠপট্টিতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‌ এ অনুষ্ঠানে ‌ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, আহ্বায়ক ফরিদপুর জেলা বিএনপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
অনুষ্ঠানে ‌প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ হিল মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, রশিদুল ইসলাম লিটন, আতাউর রশিদ বাচ্চু, এডভোকেট আলী আশরাফ নান্নু, সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, ইঞ্জিনিয়ার খাইরুল আনাম, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ওবায়দুল কাদের, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন রাজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও জিয়া পরিষদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যর মধ্যে ‌ উপস্থিত ছিলেন ‌জিয়া পরিষদ ডেসকোর সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, জাসাস ফরিদপুরের সভাপতি এডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব সাইদুর রহমান চুন্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের শেখ সুলতান মাসুদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সৈয়দ আরাফাত সামীন এবং জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাইদুল ইসলাম স্মরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর মোল্লা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ হেমায়েত হোসেন।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০:৪১:৪৭   ১৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদ: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অভিষেক বৈঠক সম্পন্ন
দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ : আইজিপি
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এ ইতিহাস পাল্টানো যাবে না: শাহে আলম
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
হেমন্তের শুরু থেকেই শীতের আমেজ
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ
সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ