ফরিদপুরে ১২ বছরের কিশোরী নিখোঁজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ১২ বছরের কিশোরী নিখোঁজ
মঙ্গলবার, ২ জুন ২০২৬



ফরিদপুরে ১২ বছরের  কিশোরী নিখোঁজ

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ এলাকা থেকে নিরুপমা শিকদার (১২) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, গত ১ জুন সকাল ৮টার দিকে নিরুপমা শিকদার নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ নিরুপমা শিকদার পূর্ব আলিয়াবাদ এলাকার নির্মল শিকদার ও স্মৃতি শিকদারের একমাত্র কন্যা। , নিরুপমা কোনো মোবাইল ফোন ব্যবহার করত না।
এ ঘটনায় নিরুপমার পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি জিডি করা হয়েছে
জিডি নং-৭৪, তারিখ ১ জুন ২০২৬ রেকর্ড করা হয়।নিরুপমা শিকদারের কোনো সন্ধান পেলে তার মা স্মৃতি শিকদারের মোবাইল নম্বরে ০১৮২৯৭২২২৭৪ এ যোগাযোগ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার সন্ধানে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৪৫:৪৪   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ