এলোভেরা গাছের প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টা ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

প্রথম পাতা » ছবি গ্যালারী » এলোভেরা গাছের প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টা ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে
বুধবার, ৩ জুন ২০২৬



এলোভেরা গাছের প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টা ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রেজাউল প্রামাণিক (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। বুধবার (৩ জুন) দুপুর ১টার দিকে ১১টার দিকে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চৈতার কোল গ্রামে ঘটনাটি ঘটে ।
অভিযুক্ত রেজাউল প্রামাণিক ওই এলাকার মৃত গেন্দু প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানান, ভুক্তভোগী শিশুটি অভিযুক্ত রেজাউলের বাড়ির পাশে খেলা করছিল। এ সময় রেজাউল প্রামাণিক শিশুটিকে এলোভেরা (ঘৃতকুমারী) গাছ ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তার ঘরে নিয়ে যায়। সেখানে ঘরের দরজা বন্ধ করে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন শিশুটি ব্যথায় চিৎকার শুরু করলে রেজাউল তাকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটি ঘর থেকে বের হয়ে কান্নাকাটি করতে করতে তার স্বজনদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে।

এ ঘটনায় প্রতিবেশীরা জানান, রেজাউল প্রামাণিক এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে । তার কাছে শিশু বৃদ্ধ কেউই নিরাপদ না। তার উপযুক্ত শাস্তির দাবি জানান তারা ।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রেজাউল প্রামানিকের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার মা জানান, আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফসানোর চেষ্টা করা হচ্ছে।

সদরপুর থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:১১:০৯   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালী পেঁয়াজ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ৩
ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সমাবেশ
বন্দরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন সুলতান
ঢাকা থেকে রূপগঞ্জের চার মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
শহীদ জিয়া হলে জাইকার টিম লিডার রেইমনের পরিদর্শন
২৬ ও ২৭ নং ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল বসবে: সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ