ভুল নম্বরে যাওয়া বিকাশ টাকা ফেরত নিতে এসে ব্যবসায়ী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভুল নম্বরে যাওয়া বিকাশ টাকা ফেরত নিতে এসে ব্যবসায়ী নিহত
বুধবার, ৩ জুন ২০২৬



ভুল নম্বরে যাওয়া বিকাশ টাকা ফেরত নিতে এসে ব্যবসায়ী নিহত

জামালপুর প্রতিনিধি : ভুল নম্বরে চলে যাওয়া বিকাশের টাকা ফেরত নিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দিপু মিয়া (২৬) নামে এক তরুণ বিকাশ ব্যবসায়ী। আজ বুধবার (৩ জুন) রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দিপু মিয়া জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি এক সন্তানের জনক। তিনি জামালপুর শহরের এম এ রশীদ হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি কনফেকশনারি ও বিকাশের দোকান পরিচালনা করতেন।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার মাত্র দুই দিন আগে মাদারগঞ্জ উপজেলার এক ব্যক্তির মোবাইল নম্বরে ভুলে ২০ হাজার টাকা পাঠিয়েছিলেন দিপু মিয়া। সেই টাকা ফেরত দেওয়ার বিষয়ে কথা বলতে ও টাকাটি বুঝে নিতে আজ মাদারগঞ্জে আসছিলেন তিনি। পথিমধ্যে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​এই মর্মান্তিক দুর্ঘটনায় উল্লাস নামে ইসলামপুরের বাসিন্দা আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​নিহত দিপু মিয়ার আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপার্জক্ষম একমাত্র তরুণকে হারিয়ে বাকরুদ্ধ তার পরিবার। পুলিশ দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:২৪:১৫   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির
নগরকান্দায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন ওসি রাসুল সামদানী আজাদ
২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক
মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী
মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
শিক্ষা ও চাকরিতে নারায়ণগঞ্জ পিছিয়ে: মামুন মাহমুদ
১৫৬ পিস ইয়াবাসহ ফতুল্লায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা: ডিবি পুলিশের অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে সম্মানি প্রদান করবেন প্রধানমন্ত্রী : জনপ্রশাসন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ