
নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে মাদক বিক্রির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, সম্প্রতি মাদক সংক্রান্ত অভিযোগে স্থানীয় ফরিদকে প্রশাসনের হাতে সোপর্দ করা হলেও এলাকায় মাদক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ভবুকদিয়া গ্রামের তাইজুদ্দিন এখনও গোপনে মাদক বিক্রির সঙ্গে জড়িত রয়েছে । তাদের দাবি, বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন। বিশেষ করে তরুণ ও কিশোরদের মধ্যে মাদকের বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এলাকাবাসী বলেন, মাদকের কারণে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তারা নিয়মিত নজরদারি বৃদ্ধি এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্তদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি।
স্থানীয়দের আশা, প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশ সময়: ১৩:১৮:৫০ ৩৮ বার পঠিত