বোয়ালমারীতে দুই মাদক কারবারি বাগান থেকে গভীর রাতে আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে দুই মাদক কারবারি বাগান থেকে গভীর রাতে আটক
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬



বোয়ালমারীতে দুই মাদক কারবারি বাগান থেকে গভীর রাতে আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়নগর পুলিশ ফাঁড়ির পুলিশ বুধবার দিবাগত গভীর রাতে একটি মেহেগুনি বাগান থেকে ইয়াবা বড়িসহ দুই জনকে আটক করেছেন। আটককৃত দুই মাদক কারবারিকে বৃহস্পতিবার (৪ জুন) ফরিদপুর আদালতে প্রেরণ করেছেন।

ওই দুই মাদক কারবারি হলো উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বদী গ্রামের খলিল শেখের ছেলে রাকিবুল শেখ (২০) ও একই গ্রামের মিলন মোল্যার ছেলে মাহাবুব মোল্যা (২৩)।

থানা সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়নগর পুলিশ ফাঁড়ির পুলিশ কমলেশ্বদী গ্রামের ইমারত মাতুব্বরের মেহেগুনি বাগান থেকে ওই মাদক কারবারিদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৯ পিস ইয়াবা বডি উদ্ধার করে।

আটকের ঘটনায় জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, মাদকসহ আটকের ঘটনায় মাদক মামলা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০৫   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ