বাসায় কোটি টাকার চুরি, যা জানালেন চিত্রনায়িকা ববি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাসায় কোটি টাকার চুরি, যা জানালেন চিত্রনায়িকা ববি
শুক্রবার, ৫ জুন ২০২৬



বাসায় কোটি টাকার চুরি, যা জানালেন চিত্রনায়িকা ববি

পর্দায় যখন চলছে তার নতুন সিনেমা ‘তছনছ’, ঠিক তখনই বাস্তব জীবনেও বড় ধাক্কা খেলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। নায়িকার বাসায় কোটি টাকার চুরি করেছে দুর্বৃত্তরা।

রাজধানীর মিরপুরের পূর্ব মণিপুরে ববিরি বাসার জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা। লুটে নেয় নগদ অর্থ, মূল্যবান ঘড়ি এবং বাবার স্মৃতিবিজড়িত বিপুল পরিমাণ স্বর্ণালংকার। যার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ টাকারও বেশি।

এ ঘটনায় গত ২৭ মে রাজধানীর কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ববির খালাতো ভাই আবদুল কাদের ভূঁইয়া। এ পর্যন্ত ফারুক নামের এক ব্যক্তিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৪ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন ববি। তার ভাষ্যমতে, চোরকে সাধারণ চোর ভাবার কোনো সুযোগ নেই। এরা সংঘবদ্ধ, পরিকল্পিত এবং পেশাদার অপরাধী। মানুষের ঘাম ঝরানো কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে লুট করে নিয়ে যায়, আর রেখে যায় অসহায়ত্ব, নিরাপত্তাহীনতা ও অসীম কষ্ট।

ক্ষোভ আর কষ্ট প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছেন, চুরি হওয়া এসব স্বর্ণালংকারের বড় অংশই ছিল তার প্রয়াত বাবার স্মৃতি। যার সাথে জড়িয়ে আছে পরিবারের অসংখ্য আবেগ আর ভালোবাসা। নায়িকা স্পষ্ট জানান, জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।

এ প্রসঙ্গে ফেসবুকে ববি লিখেছেন,

ঈদের আনন্দ আমার জীবনে গভীর কষ্ট হয়ে এসেছে। ঈদের মাত্র দুই দিন আগে আমার বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা প্রবেশ করে। আমার বাবার ভালোবাসার স্মৃতি হিসেবে দেয়া প্রায় ৩৫–৪০ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং বেশ কয়েকটি মূল্যবান ঘড়ি চুরি হয়ে যায়। শুধু সম্পদ নয়, এর সঙ্গে জড়িয়ে ছিল অসংখ্য স্মৃতি, আবেগ এবং পরিবারের ভালোবাসা। জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা জানালেও, বর্তমানে ববির আকুতি যেন বাবার শেষ স্মৃতিগুলো পুরোপুরি ফিরে পান। বাকি সামগ্রী উদ্ধার এবং মূল চক্রকে আইনের আওতায় আনতে প্রশাসনের জোরালো ভূমিকা আশা করছেন নায়িকা।

ফেসবুকে ববি লেখেন,

অভিযুক্ত ব্যক্তি আসামী ফারুক ও তার স্ত্রী গ্রেফতার হয়েছে এবং এখন পর্যন্ত ৪ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞ। তবে এখনও আমার অধিকাংশ সম্পদ উদ্ধার হয়নি।
আমি সকলের কাছে দোয়া চাই, যেন বাকি স্বর্ণালঙ্কার ও অন্যান্য জিনিস দ্রুত উদ্ধার হয় এবং যারা এই অন্যায় করেছে তারা যথাযথ শাস্তির মুখোমুখি হয়।

অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘তছনছ’ এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে মুন্না খান প্রযোজিত এবং বদিউল আলম খোকনের চিত্রনাট্য ও পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন মুন্না খান, ইয়ামিন হক ববি এবং মিশা সওদাগর।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৩৭   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার
পটিয়ায় আধুনিক মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
নাটোরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
বাসায় কোটি টাকার চুরি, যা জানালেন চিত্রনায়িকা ববি
দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, মন্ত্রণালয়ের সিদ্ধান্তে রক্ষা পেল যাত্রীরা
কর্ণফুলীতে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার ৫
পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ